দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিয়মিত মাদরাসায় না যাওয়ায় আবদুল্লাহ (১২) নামে হেফজখানার এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় লোকজন ওই শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
বুধবার সকালে উপজেলার কৃষ্ণনগর আশরাফুল উলুম হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক মুফতি ইব্রাহিম বিন মুজিব সম্পর্কে ওই শিক্ষার্থীর খালু। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে যায়। আহত আবদুল্লাহকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
আবদুল্লাহ জেলার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৃত রুমান মিয়ার ছেলে। এ ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে আবদুল্লাহকে কৃষ্ণনগর আশরাফুল উলুম হাফিজিয়া মাদরাসায় ভর্তি করে তার পরিবার। এরপর থেকে সে প্রায়ই কাউকে না জানিয়ে বাড়িতে চলে যেত। গত বৃহস্পতিবারও সে বাড়িতে চলে যায়। পরে আবদুল্লাহর মা আফরোজা বেগম মুফতি ইব্রাহিমকে বাড়িতে ডেকে এনে ছেলেকে মাদরাসায় নিয়ে যেতে বলেন।
পরিবারের দাবি, বুধবার সকালে মুফতি ইব্রাহিম আবদুল্লাহকে মাদরাসায় নিয়ে গিয়ে মারধর করেন। বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে শিক্ষার্থীকে উদ্ধার করেন এবং শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে উত্তেজিত জনতার কাছ থেকে হেফাজতে নেয়। শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএম/